Categories: State

ভোটবঙ্গে করোনায় রাশ টানতে হাইকোর্টে মামলা

খবর লাইভ : নির্বাচনী পরিস্থিতিতে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে ৷ পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে হস্তক্ষেপ করুক আদালত ৷ এই দাবিতেই জনস্বার্থ মামলা রুজু হল কলকাতা হাইকোর্টে ৷ শুক্রবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে যাতে দ্রুত মামলাটির শুনানি ও নিষ্পত্তি করা হয়, সেই পদক্ষেপের আবেদন করা হবে ৷
মামলাকারীর তরফে আইনজীবী অরিন্দম দাস জানান, করোনা পরিস্থিতিতে রাজ্যে আট দফায় বিধানসভা নির্বাচন চলছে ৷ রাজ্যে যখন করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ঠিক তখনই সাধারণ মানুষ থেকে প্রার্থী, প্রায় কারোরই এবিষয়ে হুঁশ নেই ৷ কোভিড বিধি না মেনেই অবাধে জনসমাবেশ, মিটিং, মিছিল চলছে ৷ আসলে বুথের বাইরে কিংবা যাঁরা নির্বাচনের সঙ্গে যুক্ত নন, তাঁদের করোনা বিধি পালনে বাধ্য করানোর ক্ষমতা নেই নির্বাচন কমিশনের ৷ তিনি বলেন, ‘‘সরকার এখন কেয়ারটেকারের মত কাজ করছে ৷ কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই মুহূর্তে সরকারের নেই ৷ ফলে একটা ফাঁক তৈরি হয়েছে ৷ আগামী ২ মে নতুন নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই সমস্য়া বজায় থাকবে ৷ আমাদের আবেদন, সমস্য়া মেটাতে এখনই হস্তক্ষেপ করুক আদালত ৷ একটি কমিটি তৈরি করে গাইডলাইন দেওয়া হোক ৷ যাতে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে, তা থেকে মানুষ বাঁচতে পারেন ৷ এতে নির্বাচন কমিশনের হাতও শক্ত হবে ৷’’
অন্যদিকে কলকাতা হাইকোর্টের তরফে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যে কোভিড পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে ৷ সংক্রমণের সংখ্যা বাড়ছে প্রতিদিন ৷ এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত আদালতের শুনানিতে হাইব্রিড হেয়ারিং-এর ওপর জোর দিতে হবে ৷ সশরীরে হাজিরা যত বেশি এড়িয়ে যাওয়া যায়, সেদিকে জোর দিতে হবে ৷ ৬০টির বেশি মামলার শুনানি একদিনে করা হবে না ৷ আদালতকক্ষে মামলাকারী ছাড়া অন্যদের প্রবেশের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে ৷

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago