খবর লাইভ : নন্দীগ্রামের মতোই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ১৪৪ ধারা জারি করে ভোট করানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে সংযুক্ত মোর্চা। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই আর্জি জানিয়েছেন সিপিএম নেতা রবীন দেব। পাশাপাশি ভাঙড় থানার ওসিকেও অপসারণের দাবি জানিয়েছেন তিনি।
এদিন বিকালে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএমের প্রবীণ নেতা বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-দুজনেই সাম্প্রদায়িকতা ছড়াচ্ছেন। ফলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠালেই চলবে না। প্রধানমন্ত্রীকেও নোটিশ পাঠাতে হবে। তাছাড়া তৃণমূল ও বিজেপির পক্ষ থেকে জাতপাত ভিত্তিক প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সে বিষয়েও ব্যবস্থা নিতে হবে কমিশনকে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…