খবর লাইভ : করোনা পরিস্থিতি সামাল দিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে বৈঠকে সামিল হতে পারেন মুখ্যসচিব।
দিনদিন ভয় দেখাচ্ছে করোনা। বৃহঃস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ২৬ হাজার ৭৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। পরিসংখ্যান যা তাতে ঘুম ছুটেছে স্বাস্থ্যমন্ত্রকের। এই পরিস্থিতিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী। আজ সন্ধে ৬টা নাগাদ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। তবে এদিনের বৈঠকে থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, কেন্দ্রের তরফে বলা হয়েছে যেসব রাজ্যে নির্বাচন চলছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা পরিস্থিতি বিবেচনা করে বৈঠকে নাও যোগ দিতে পারেন। তবে তাঁর প্রতিনিধি হিসেবে বৈঠকে শামিল হতে হবে মুখ্যসচিবকে। সেই অনুযায়ী এই দিনের বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী। পরিবর্তে থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কী কী পদক্ষেপ গ্রহণ করলে করোনা পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেটাই আলোচনা করা হবে বৈঠকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…