Categories: National

অপহৃত জওয়ান মানহাসের ছবি ঘিরে বিতর্ক, সরকারি মধ্যস্থতাকারীর নাম জানতে চায় মাওবাদীরা

খবর লাইভ : শনিবার বিজাপুর সীমানায় বাহিনী ও মাওবাদীদের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর থেকেই নিখোঁজ কোবরা বাহিনীর এক জওয়ান। নিখোঁজ জওয়ান রাকেশ্বর শিং মানহাস নামে ওই জওয়ানের ছবি প্রকাশ্যে এনেছে মাওবাদীরা। আর সেই ছবি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।
ছবিতে দেখা গিয়েছে, পাতায় ছাওয়া একটি অস্থায়ী কুঁড়েঘরে প্লাস্টিকের চাদরে বসে রয়েছেন কোবরা জওয়ান। ওই ছবি মানহাসের হলেও তা বেশ পুরনো বলে দাবি পরিবারের। অন্যদিকে মাওবাদীরা দু পাতার একটি বিবৃতি দিয়েছে। তাতে স্পষ্ট বলা হয়েছে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা না বলে কোনও ভাবেই বছর পঁয়ত্রিশের জওয়ান কে মুক্তি দেওয়া হবে না। শনিবারের ওই হামলার নিন্দা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাওবাদীদের সমূলে বিনাশ করার বার্তা দিয়েছেন। সূত্রের খবর, যেহেতু এক জওয়ান এখন মাওবাদীদের হেফাজতে তাই মাও কমান্ডার হিদমাকে নিশানা করার ক্ষেত্রে কিছুটা দোলাচলে রয়েছে কেন্দ্র। তবে এক্ষেত্রে একটাই আশার আলো। মাওবাদীরা কাউকে হেফাজতের নিলে, তার কোনও ক্ষতি করে না। উদাহরণ হিসেবে ২০০৬ ব্যাচের আই এ এস অফিসার অ্যালেক্স পল মেননের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের একাংশ। ২০১২ সালে তাকে অপহরণ করেছিল মাওবাদীরা। কোনও রকম ক্ষতি না করে 12 দিন পর তাকে মুক্তি দেয়।
তবে অপহৃতকে মুক্তি দেওয়ার আগে মধ্যস্থতাকারীদের সঙ্গে মাওবাদীদের আলোচনার মাধ্যমে আগেও বেশ কিছু দাবি দাওয়া আদায় করে নিয়েছে সরকারের থেকে। তাও মনে করিয়ে দিচ্ছে মন্ত্রক। এই পরিস্থিতিতে অপহৃত জওয়ানের পরিবারের দাবি, জওয়ানের নিরাপত্তার স্বার্থে দ্রুত পদক্ষেপ করা উচিত সরকারের।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago