খবর লাইভ : নির্বাচনকে কেন্দ্র করে চারিদিকে চলছে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। এই পরিস্থিতিতে এদিন চুঁচুড়া স্টেশন থেকে সুগন্ধ্যা মোড় পর্যন্ত রোড শো ছিল লকেট চট্টোপাধ্যায় ও দিলীপ ঘোষের। কিন্তু সেই রোড শোতে বাধা দিয়েছে তৃণমূল এমনটাই অভিযোগ করেছেন হুগলির চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট। পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় এবং লকেটের সহায়ককে মারধর করায় ব্যান্ডেল ফাঁড়ির সামনে ধরনায় বসে হুগলির সাংসদ।
চতুর্থ দফার ভোটের প্রস্তুতি পর্বে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ চুঁচুড়ায় রোড শো করার লক্ষ্যে চুঁচুড়ায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভিড় জমে যায়। সেই ভিড় নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ সাংসদের আপ্ত সহায়ককে মারধর করেছে এমনকি চড় মেরেছে এমনটাই অভিযোগ তোলেন হুগলির সাংসদ। এরপর বিজেপির রোড শো তে বাধা দান করে তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু পুলিশ তাদের নিয়ন্ত্রণ না করে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়। অন্যদিকে তৃণমূলের দাবি, আশানুরূপ দর্শক না হওয়ায় রোড শো বাতিল করেছে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই ব্যান্ডেলের কেওটা ত্রিকোণ পার্ক থেকে পিপুলপাতি মোড় পর্যন্ত সাইকেলে করে ভোট প্রচার করেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…