খবর লাইভ : চলে গেলেন অভিনেত্রী শশিকলা। বয়স হয়েছিল ৮৮ বছর। ১০০ টিরও বেশি মুভিতে অভিনয় করেছেন তিনি। ৭০-এর দশকে তিনি যেমন নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন, তেমনই ভিলেনের চরিত্রে অভিনয় করেও দর্শকদের মন ছুঁয়েছিলেন শশিকলা জাভালকর।
১৯৫৩ সালে ‘তিন বাত্তি চার রাস্তা’ সিনেমা দিয়ে বলিউডে হাতেখড়ি। তারপর ১৯৬৮ সালে ‘তিন বহুরানিয়া’।এছাড়াও গুমরা, সুজাতা, আরতি, ডাকু, রাস্তা, কভি খুশি কভি গম মুভিতে অভিনয় দর্শকদের মন কেড়েছিল। সোনপরী ও জিনা ইসি কা নাম হ্যায়ের মতো জনপ্রিয় টিভি শোতে নিজের প্রতিভার ছাপ ফেলেছিলেন।
২০০৭ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। ২০০৯ সালে ভি শান্তারাম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শশীকলাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়। তাঁর মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…