খবর লাইভ : প্রতারণার অভিযোগ উঠল বলিউড অভিনেতা তথা প্রাক্তন রাগবি খেলোয়াড় রাহুল বোসের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, রাগবি ফেডারেশনের জাতীয় সভাপতি হওয়ার জন্য তিনি জালিয়াতি করে একটি রাজ্য ডোমিসাইল (স্থায়ী বাসিন্দা) সার্টিফিকেট সংগ্রহ করেছেন। ইতিমধ্যেই বিষয়টি হিমাচল প্রদেশ হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে।
এই বিতর্কের শুরু হয় ২০২৩ সালে। অভিযোগ, সেই সময় রাহুল সিমলার রাজপরিবারের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি রাজ্য-স্তরের একটি রাগবি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা ও স্বীকৃতির প্রক্রিয়ায় সাহায্য করবেন। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুত স্বীকৃতি মেলেনি, যা স্থানীয় রাগবি সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
এই প্রসঙ্গে সিমলা জেলার জুব্বল রাজপরিবারের সদস্য দিব্যা কুমারী অভিযোগ করেছেন যে, দুই বছরের কঠোর পরিশ্রমের পর বিভিন্ন জেলার শত শত সদস্যের সমন্বয়ে গঠিত একটি অ্যাসোসিয়েশনকে উপেক্ষা করে নতুন করে একটি রাগবি অ্যাসোসিয়েশন গঠনের চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, রাহুল বোস তাঁর প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি এবং তিনি নিজেকে প্রতারিত বলে মনে করছেন।
এর পাশাপাশি এও অভিযোগ উঠেছে যে, রাহুল বোস তাঁর ব্যক্তিগত স্বার্থে এবং রাগবি ফেডারেশনের মধ্যে নিজের অবস্থান সুদৃঢ় করার জন্য রাজপরিবারের সুনাম ব্যবহার করেছেন। দিব্যা কুমারী প্রশ্ন তুলেছেন রাহুল বোসের হিমাচল প্রদেশের ডোমিসাইল সার্টিফিকেটের বৈধতা নিয়ে, কারণ তাঁর জন্ম কলকাতায় এবং বর্তমানে তাঁর আধার কার্ড, পাসপোর্ট এবং ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে মহারাষ্ট্রের।
দিব্যা কুমারীর অভিযোগ, জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় হিমাচল প্রদেশ থেকে দুটি ভোট নিশ্চিত করার জন্য রাহুলের এই ডোমিসাইল সার্টিফিকেটের প্রয়োজন ছিল। তিনি প্রশ্ন তুলেছেন, কীভাবে একজন ব্যক্তি দুটি ভিন্ন রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট রাখতে পারেন। এই গুরুতর অভিযোগের ভিত্তিতে দিব্যা কুমারী আনুষ্ঠানিকভাবে হিমাচল প্রদেশ হাইকোর্টে অভিযোগ দায়ের করেছেন এবং একটি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। আগামী ১৮ই ডিসেম্বর হিমাচল প্রদেশ হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…