শুটিং চলাকালীন গুরুতর আহত শাহরুখ খান, চিকিৎসার জন্য আমেরিকায়

খবর লাইভ : বলিউড সুপারস্টার শাহরুখ খান শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন। তার আসন্ন ছবি ‘কিং’-এর শুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। সূত্রের খবর, কয়েক মাস ধরেই লন্ডনে ছবির শুটিং চলছিল, তবে সম্প্রতি মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োয় একটি অ্যাকশন দৃশ্য নেওয়ার সময় স্টান্ট করতে গিয়ে চোট পান অভিনেতা।

শাহরুখের শরীরের ঠিক কোন অংশে চোট লেগেছে তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে চোট গুরুতর হওয়ায় তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। এই ঘটনায় আপাতত বন্ধ রাখা হয়েছে ‘কিং’ ছবির শুটিং।

শাহরুখের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, অভিনেতা দীর্ঘদিন ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন। ধারণা করা হচ্ছে, সেই সমস্যার কারণেই এই চোটের আশঙ্কা বেড়েছিল। যদিও শাহরুখের টিমের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি।

চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য শাহরুখকে অন্তত এক মাস বিশ্রামে থাকতে হতে পারে। সে কারণে ‘কিং’ ছবির পরবর্তী পর্যায়ের শুটিং শুরু হতে পারে সেপ্টেম্বর বা নভেম্বর মাসে।

ভক্তরা প্রিয় তারকার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনায় মশগুল। বর্তমানে চিকিৎসার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আশা করা যাচ্ছে, শিগগিরই সুস্থ হয়ে কাজে ফিরবেন বলিউডের এই বাদশাহ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago