Categories: State

সপ্তম দফার আগে রাজ্যে ফের মোদি

খবর লাইভ : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এবার নজরে তিলোত্তমা। তাই ফের কলকাতায় ভোট প্রচারে আসছেন নরেন্দ্র মোদি। দলীয় সূত্রে খবর, ২৩ অথবা ২৪ এপ্রিল নির্বাচনী প্রচারে ফের রাজ্যে আসছেন তিনি।
১ এপ্রিল বাংলায় ভোটের প্রচারে এসেছিলেন।মোট ২টি সভা করেছিলেন বিজেপির এই হেভিওয়েট। এবার নজরে কলকাতা। তিলোত্তমাতে ভোট ২৬ ও ২৯ এপ্রিল। তার ঠিক আগে ২৩ অথবা ২৪ এপ্রিল কলকাতায় আসছেন নমো।উত্তর ও দক্ষিণ কলকাতায় একাধিক জনসভার পাশাপাশি রোড শো-ও করবেন তিনি। দলীয় সূত্রে খবর, তেমন হলে দু’দিন নয়। একদিনেও সব কর্মসূচি সারতে পারেন মোদি।
তবে ২৩ এবং ২৪ এপ্রিলের আগে ৬ তারিখ রাজ্যে আসছেন তিনি। ওই দিন কোচবিহার ও সোনারপুরে সভা করবেন নরেন্দ্র মোদি। এরপর ১০ তারিখ যাবেন শিলিগুড়ি। ১২ তারিখ কল্যাণী ও বর্ধমানে জোড়া সভা করার কথা রয়েছে তাঁর। ১৪ তারিখ বারাসত ও কৃষ্ণনগরে সভা করবেন মোদি। তারপর ১৭ তারিখ গঙ্গারামপুর, ২০ তারিখ মুর্শিদাবাদ ও ২২ তারিখ আসানসোল ও মালদায় জনসভা করবেন বলে দলীয় সূত্রে খবর।
২০১৯ এ লোকসভা ভোটে রাজ্যে ১৭টি জনসভা করেছিলেন বিজেপির এই হেভিওয়েট। ভোটবাক্সে সাফল্যও পায়। ১৮টি আসন নিজেদের ঝুলিতে ভরতে পরেছিল গেরুয়া শিবির। সেই সাফল্যকে মাথায় রেখে একই রকমভাবে বিধানসভা নির্বাচনেও মোদিকে যত বেশি সম্ভব প্রচারে নামাতে চাইছে গেরুয়া শিবির। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago