Categories: National

কোভিড চিকিৎসায় এবার ফিতাকৃমির ওষুধ ব্যবহার?

খবর লাইভ : ক্রমশ বাড়ছে করোনার গ্রাফ। দেশে এখনও সবাইকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি। কারণ ডোজের পরিমাণ বৃদ্ধি করা দরকার। এই পরিস্থিতিতে ফিতাকৃমি সংক্রমণ নিরোধক ওষুধকে কোভিড-১৯-এর চিকিৎসায় ব্যবহার করা যায় কিনা, তা পরীক্ষা করার অনুমতি দিল নরেন্দ্র মোদি সরকারের বিশেষজ্ঞ প্যানেল।
তেলেঙ্গানার ওষুধ উদ্ভাবন সংস্থাকে ফিতাকৃমি সংক্রমণ নিরোধক ওষুধকে কোভিড-১৯-এর চিকিৎসায় ব্যবহার করা যায় কিনা তা পরীক্ষা করার অনুমতি দেওয়া হয়েছে। এই ওষুধের নাম নিক্লোসামাইড। সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি) অ্যান্টিথেলমিন্টিক ওষুধ নিয়ে দ্বিতীয় ফেজের ট্রায়াল চালানোর অনুমোদন দিয়েছে। পশুদের দেহে পরজীবী পোকার সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এই ধরনের ওষুধ।
গত বছর কোভিড-১৯-এর বিরুদ্ধে এই ওষুধের দ্বিতীয় ও তৃতীয় ফেজের ট্রায়াল চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এখন সেই প্রক্রিয়া মাঝপথে। ২০০৪ সালে যখন সার্সের প্রাদুর্ভাব দেখা দেয় তখন পরীক্ষায় দেখা গিয়েছিল যে, নিক্লোসামাইড সার্স-কোভের বিরুদ্ধে কাজ করতে সক্ষম। ইনস্টিটিউট পাস্তুর কোরিয়া এই ওষুধকে কোভিড-১৯-এর চিকিৎসায় অন্যান্য ওষুধের চেয়ে এগিয়ে রেখেছে। ভারতে হাসপাতালে ভর্তি হওয়া কোভিড-১৯ রোগীদের ওপর এই ওষুধ প্রয়োগ করে পরীক্ষা করে দেখা হবে। এমনটাই সুপারিশ কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটির।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago