Categories: National

মুখ ফিরিয়েছে সরকারি হাসপাতাল, ধর্ণাতেই মৃত্যু করোনা রোগীর

খবর লাইভ : এই দুয়ার তো কখনও সেই দুয়ার। অসুস্থ শরীরে ঘোরা ঘুরিই সার! কোনও সরকারি হাসপাতালে ঠাঁই মেলেনি তাঁর। এমনই অভিযোগে অগত্যা পুরসভা অফিসের বাইরে ধর্ণায় বসেছিলেন ৩৮ বছর বয়সি এক করোনা রোগী । মুখে অক্সিজেন মাস্ক, পাশে অক্সিজেন সিলিন্ডার নিয়েই বিক্ষোভ দেখাচ্ছিলেন তিনি। কিন্তু প্রশাসনের নজরে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। মহারাষ্ট্রের নাসিকের এই ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের সাধারণ মানুষ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। তাঁকে বাইটকো হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে একদিনের মধ্যে তাঁকে সরকারি একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, মেডিক্যাল কলেজের তরফে জানানো হয় যে, কোনও বেড ফাঁকা নেই। নাসিকে একের পর এক হাসপাতালে ঘুরলেও কোথাও ভর্তি নেওয়া হয়নি তাঁকে। সিভিল হাসপাতালে ফিরিয়ে আনা হলে সেখানে শুধু অক্সিজেন দেওয়া হয়। পরিবারের দাবি, একাধিকবার হাসপাতাল থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরই তিনি অক্সিজেন সিলিন্ডার নিয়েই নাসিক পুরসভা অফিসের সামনে ধর্ণায় বসেন। প্রায় এক ঘণ্টা পর পুরসভার তরফে একটি অ্যাম্বুল্যান্স তাঁকে স্থানীয় একটি পুরসভা হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রাতে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। রাত একটা নাগাদ মৃত্যু হয় ওই করোনা রোগীর।
গোটা ঘটনায় পুলিশ ও পুরসভা কী জানিয়েছে? শারীরিক অবস্থা খারাপ হওয়ার পরও কেন ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়নি, তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ ও পুরসভা।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago