খবর লাইভ: সোমবার সন্ধে ৬.১৫ নাগাদ স্ট্র্যান্ড রোডের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ১৩ তলায় পূর্ব রেলের সদর কার্যালয়ে আগুন লাগে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যান দমকলমন্ত্রীও। মোট দমকলের ২০ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও সহজে নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। প্রায় ১০ পাঁচ ঘণ্টা জ্বলে গোটা বিল্ডিং। আগুনকে আয়ত্তে আনতে গিয়ে দমকল কর্মী ও পুলিশ-সহ মোট ৯ জনের মৃত্যু হয়। রাতেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অগ্নিকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার বিকেলে স্ট্র্যান্ড রোডে রেলের সদর কার্যালয় পরিদর্শনে যান রাজ্যপাল জগদীপ ধনকড়।
অগ্নিকাণ্ড ও মৃত্যুর জন্য কাঠগড়ায় তুললেন রাজ্যকেই। দাবি করলেন, দমকলের কাছে পর্যাপ্ত সরঞ্জাম না থাকার কারণেই আগুন আয়ত্তে আনতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
রাজ্যপাল। বলেন, “ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।” মৃতের পরিবারকে সমবেদনা জানান তিনি। এরপরই মর্মান্তিক ঘটনার জন্য রাজ্যকে দায়ী করেন ধনকড়। কেন্দ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, “রেলের আধিকারিকরা ঘটনার খবর পাওয়া মাত্রই গিয়েছিলেন। কিন্তু দমকল অনেকটা দেরিতে এসেছে। ফলে আগুন ছড়িয়েছে। এছাড়া দমকলের কাছে প্রয়োজনীয় সরজ্ঞাম না থাকায় এই প্রাণহানির ঘটনা।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…