Categories: State

প্রকাশ্যে জোটের জট, খুশি বিরোধীরা

খবর লাইভ: ফের বেআব্রু জোটের জট। কলকাতার কাশিপুর কেন্দ্রে আগেই প্রার্থী দিয়েছিলেন বামেরা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দেখা গেল ওই একই কেন্দ্রে মনোনয়ন দাখিল করেছে কংগ্রেসও। এনিয়ে বেজায় অস্বস্তিতে দুই দলের শীর্ষ নেতৃত্ব।
শুক্রবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেন বামেরা। সেই তালিকা অনুযায়ী কাশিপুর কেন্দ্রের প্রার্থী হলেন মল্লিকা মাহাত। তাঁর নামে প্রচারও শুরু হয়ে যায়।
এদিকে, মঙ্গলবার প্রথম দুই দফার তিন আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে কংগ্রেস। তাতে দেখা যায় কাশিপুর কেন্দ্রের প্রার্থী বলরাম মাহাত।
একই আসনের জন্য জোটের দুই শরিক আলাদা আলাদা দুই প্রার্থী ঘোষণা করায় ক্ষুব্ধ দলের স্থানীয় নেতৃত্ব।
সমস্যা মেটাতে তৎপর দু পক্ষই। সূত্রের খবর, প্রার্থীপদ প্রত্যাহারের জন্য কংগ্রেসের তরফে অনুরোধ করা হবে বামেদের। কারণ খোদ কংগ্রেস হাইকমান্ড বলরামের নাম ঘোষণা করেছেন।
একই সমস্যা দেখা দিয়েছে জয়পুর আসনের ক্ষেত্রেও। জোটের শর্ত অনুযায়ী, ওই কেন্দ্রে প্রার্থী দেওয়ার কথা ফরোয়ার্ড ব্লকের। যদিও সেখানে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। ওই কেন্দ্রের প্রার্থী প্রত্যাহার করে নিতে ইতিমধ্যেই কংগ্রেস নেতৃত্বকে অনুরোধ জানাচ্ছেন আলিমুদ্দিনের ভোট ম্যানেজাররা।
দুই দলের এই টানাপোড়েনের জেরে সমস্যায় পড়েছেন বাম এবং কংগ্রেসের নিচুতলার কর্মীরা। এখন দেখার, কোন আসনে পিছু হটে কে?

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago