খবর লাইভ : আজ, বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল সূত্রে খবর, মনোনয়নপত্র দাখিল করার পর আজ কলকাতায় ফিরছেন না তৃণমূল নেত্রী। তিনি নন্দীগ্রামেই ফিরে যাবেন।
পূর্ব কর্মসূচি অনুযায়ী, আজ কলকাতায় ইস্তাহার প্রকাশের কথা ছিল। কিন্তু পরে ঠিক হয়েছে, তৃণমূলের ইস্তাহার কাল দুপুর দুটোর সময়ে প্রকাশ করবেন তৃণমূল নেত্রী। জানা গিয়েছে, এদিন দুপুর তিনটে নাগাদ হলদিয়ায় মহকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দেবেন তিনি। তার আগে নন্দীগ্রামে শিবমন্দিরে পুজো দেবেন। এরপর তাঁর একটি রোড-শো করার কথা আছে।
অন্যদিকে, এদিনই নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। এরপর তাঁরও একটি রোড- শো করার কথা আছে।
অন্যদিকে, আজই সংযুক্ত মোর্চার তরফে নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা হতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…