খবর লাইভ: ফের বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত বীরভূমের ইলামবাজার।
সোমবার সকালে গ্রামের গোরস্থানের পাশে শ্রীকান্তের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অভিযোগ, দেহের পাশ থেকে বাঁশ উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ওই যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ তুলেছে পরিবার।
জানা গিয়েছে, ইলামবাজারের হিঙ্গলপুরের বাসিন্দা ওই যুবকের নাম শ্রীকান্ত বাগদি। বয়স ২৬ বছর। রবিবার রাতে বেশ কয়েকজন বিজেপি সমর্থকের সঙ্গে স্থানীয় বিলাতি গ্রামে গিয়েছিলেন ওই যুবক। রাতে বাড়ি ফেরেননি তিনি। এরপর এদিন সকালে তাঁর দেহ উদ্ধারের খবর পেয়েই বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে। দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানানো হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…