Categories: International

সৌদির তেলের খনিতে ক্ষেপণাস্ত্র হামলা, প্রভাব পড়ছে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বাজারে

খবর লাইভ : গত কয়েক সপ্তাহ ধরে দেশে পেট্রোপণ্যের দাম বেড়ে চলেছে। এর প্রধান কারণ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। আর এর পিছনে রয়েছে সৌদি আরবের তেলের খনিতে ক্ষেপণাস্ত্র হামলা। আন্তর্জাতিক সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
জানা গিয়েছে, ইরানের মদতপুষ্ট হুতি বিদ্রোহীরা ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল সৌদি আরবের ‘‌আরামকো’‌ তেল সংস্থার উপর। সৌদি সেনাবাহিনী ড্রোনটিকে প্রতিহত করলেও ক্ষেপণাস্ত্রটি গিয়ে পড়ে আরামকো কর্মীদের আবাসন এলাকার পাশে। যেখানে হাজার হাজার কর্মী সপরিবারে বাস করে। ফলে উত্তেজনা বেড়েছে। যার জেরেই তেল উৎপাদন ব্যাহত হচ্ছে। আর তার ফল অপরিশোধিত তেলের দামের ক্রমবর্ধমান বৃদ্ধি। যদিও তেল উৎপাদনে কোনও ক্ষতি যাতে না হয়, তার জন্য সৌদি আরবের উত্তেজনা কমানোর চেষ্টা করে যাচ্ছে আমেরিকা। কিন্তু এখনও পর্যন্ত উত্তেজনা কমার কোনও লক্ষণ নেই। ফলে আগামীদিনে তেলের আন্তর্জাতিক বাজারে এর প্রভাব এবং তেলের দাম যে আরও ঊর্ধ্বমুখী হবে তা বলা বাহুল্য।
উল্লেখ্য, বর্তমানে সৌদিতে অপরিশোধিত তেলের দাম ৭০ ডলার প্রতি ব্যারেল। যা ২০ মাসে সর্বোচ্চ।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago