Categories: State

আজ কলকাতায় পথে নামবেন মমতা

খবর লাইভ : আজ আন্তর্জাতিক নারী দিবস। সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে ভোটের প্রচার। এই দুয়ের কথা মাথায় রেখে এবার ফের কলকাতার রাজপথে নামবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন তিনি।
প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবসে পথে নামেন তৃণমূল নেত্রী। কিন্তু এবারে ভোটের আবহে তৃণমূল নেত্রীর পথে নামা রাজনৈতিক দিক থেকে অন্য মাত্রা যোগ করছে বলে ওয়াকিবহাল মহলের মত।
তৃণমূল সূত্রে খবর, এদিন তৃণমূলের মিছিলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহিলা কর্মীরা পা মেলাবেন বলেই খবর মিলেছে। গতকাল উত্তরবঙ্গের শিলিগুড়িতে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছিলেন মমতা। উত্তরের পর এবার দক্ষিণে খাস কলকাতার বুকে পথে নামছেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহলের খবর, এই মিছিলে একদিকে যেমন নারী সুরক্ষা নিয়ে বার্তা দিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণের পথে হাঁটতে পারেন নেত্রী, তেমনই ফের পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের অগ্নিমূল্যের মত বিষয়টিও উঠে আসবে বলে মনে করা হচ্ছে। এবারের বিধানসভা ভোটে মহিলা ভোট একটা বড় ফ্যাক্টর। যে দিকে মহিলা ভোট বেশি যাবে, সেদিকে পাল্লা ভারী হয়ে যাবে। সেই কারণে মহিলা ভোটের কথা মাথায় রেখে ছক কষেই নেত্রী যে মাঠে নামছেন তা বলা বাহুল্য।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago