খবর লাইভ : শুক্রেই ভরসা! আজ, শুক্রবার রাজ্যের শাসকদলের পাশাপাশি ও বিরোধী শিবিরও প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে। বিরোধী শিবিরের মধ্যে কেবল বিজেপি নয়, বাম কংগ্রেস এবং সেগুলোর ফ্রন্টের জোটেরও প্রার্থী তালিকা প্রকাশিত হবে আজ। সবমিলিয়ে, হাইভোল্টেজ শুক্রবার হতে চলেছে আজ।
সাধারণত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরপরই প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে। প্রথমে গত বুধবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। তবে আজ ২৯৪ আসনেই সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে গতকাল তৃণমূলের তরফে জানানো হয়েছিল। জানা যাচ্ছে, এদিন দুপুর ১টায় কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নির্বাচন কমিটির বৈঠক বসবে। তারপরেই সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। বর্তমান করোনা পরিস্থিতির দিকে নজর রেখে এবারে প্রবীণদের প্রার্থী করা হবে না বলে আগেই তৃণমূল জানিয়েছিল। যুব এবং সেলিব্রিটি সহ নতুন মুখের উপরই এবার জোড়া ফুল ভরসা করছে বলে সূত্রের খবর। এখন
অন্যদিকে, বাংলার প্রার্থী বাছাইয়ের জন্য গত দুদিন ধরেই দিল্লিতে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের ম্যারাথন বৈঠক হয়েছে। গতকাল অমিত শাহ এবং নরেন্দ্র মোদিও একান্তভাবে বৈঠক করেন। অবশেষে শুক্রবারেই প্রার্থী তালিকা ঘোষণার জন্য বেছে নেয় গেরুয়া শিবির। তবে এদিন সম্পূর্ণ তালিকা নয়, প্রথম দু দফা ভোটের ৬০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে বিজেপি সূত্রে খবর। শোভন চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা হেভিওয়েট নেতা সহ অনেক তারকাও তালিকায় থাকবেন বলে সূত্রের খবর। যদিও রাজনৈতিক মহলের বিশেষ নজর রয়েছে নন্দীগ্রামে। বিজেপি কোন প্রার্থীকে নন্দীগ্রাম থেকে দাঁড় করায়, মমতা-শুভেন্দু মুখোমুখি লড়াই হয় কিনা সেটা জানতেই সবচেয়ে কৌতূহলী রাজ্যবাসী।
বিজেপির মত বাম, কংগ্রেস, আইএসএস জোটেরও আপাতত প্রথম দু দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করার কথা রয়েছে। সূত্রের খবর, বামেরা লড়বে ১৬৫টি আসনে, কংগ্রেস লড়বে ৯২টি আসনে এবং আইএসএফ লড়বে ৩৭টি আসনে। তৃণমূল, বিজেপিকে টেক্কা দিতে এই জোটের প্রার্থী তালিকায় কী চমক থাকে, সেটাই দেখার!
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…