Categories: State

স্বাস্থ্যসাথী প্রকল্পে গরমিলের অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের

খবর লাইভ : ভোটের মুখে স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রায় ২০০ কোটি টাকা গরমিলের অভিযোগ উঠল। এই অভিযোগে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামিকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে। গোটা ঘটনায় ক্যাগ তদন্তের দাবি করেছেন আবেদনকারী অজিত কুমার প্রসাদ। তাঁর অভিযোগ, ১৮৮ কোটি টাকার গরমিল হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পে। অভিযোগকারী জানিয়েছেন, গড়ে ১০০ জন আবেদনকারীর মধ্যে ৯০ জনই স্বাস্থ্যসাথীর কার্ড পাননি। যাঁরা কার্ড পেয়েছেন, তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষ আবার পরিষেবা পাচ্ছেন না। প্রতি মাসে যে বিপুল সংখ্যক চিকিৎসা হচ্ছে, তার মধ্যে রোগীর সংখ্যা ও তার পিছনে কত খরচ হচ্ছে, তার ভুল তথ্য দেওয়া হচ্ছে। সেজন্য পুরো বিষয়টি ক্যাগের তদন্ত করে দেখা উচিত বলে মামলাকারী দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, কয়েক মাস আগে আমফানে ত্রাণ বিলি নিয়ে একই রকমভাবে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তখনও ক্যাগ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আদালতে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago