খবর লাইভ : ভোটের মুখে কলকাতা পুরনিগমের কাউন্সিলারদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করল তৃণমূল। কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম জানান, দলকে যে সব কাউন্সিলার ভোটে লিড পাইয়ে দিতে পারবেন, তাঁদের জন্য ‘ইনাম স্বরূপ’ তৃণমূলের তরফে বিশেষ ধন্যবাদ দেওয়া হবে। বৃহস্পতিবার তৃণমূল ভবনে কলকাতা পুর নিগমের দলীয় কাউন্সিলার ও পুর এলাকার মধ্যে থাকা বিধানসভার বিধায়কদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটি বিশেষ বৈঠক হয়। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তৃণমূল নেত্রী যাকে প্রার্থী হিসাবে দাঁড় করাবেন, তাঁকেই সমর্থন করতে হবে। লোকসভা ভোটে পিছিয়ে থাকা ওয়ার্ড থেকে যে সব কাউন্সিলাররা লিড দিতে পারবেন, তাঁদের ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।
উল্লেখ্য, গত লোকসভা ভোটে কলকাতার ৫৯টি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল। ওই সব এলাকায় যাতে এবার একই রকম ফল না হয়, সেজন্য সময় হাতে নিয়েই এবার বিশেষ প্রস্তুতি করতে চাইছে তৃণমূল। কলকাতার প্রাক্তন মেয়র বলেন, ‘নির্বাচনের দিন যেহেতু ঘোষণা হয়ে গিয়েছে, তাই কাউন্সিলারদের সঙ্গে নিয়ে প্রস্তুতি নিয়ে এগোতে চাইছি। কোনো নির্দিষ্ট এলাকায় নয়, পুরো বাংলার জন্যই প্রস্তুতি নেওয়া হয়েছে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…