Categories: State

স্বমহিমায়! সিপিএম সমর্থকদের মারধর করলে পাল্টা আক্রমণের হুমকি সুশান্ত ঘোষের

খবর লাইভ : ফের স্বমহিমায় সিপিএম নেতা সুশান্ত ঘোষ! এবার শালবনিতে দাঁড়িয়ে বিরোধীদের রীতিমত হুমকি দিলেন একদা দাপুটে সুশান্ত ঘোষ। সিপিএম সমর্থকদের মারধর করলে পাল্টা আক্রমণের হুমকি দিয়ে তিনি বলেন, ‘যার ক্ষমতা হবে হাত দেওয়ার, ঘর থেকে তুলে এনে হাত-পা ভেঙে আমি চিকিৎসা করাব।’ নাম না করে তৃণমূল-বিজেপিকে দেওয়া এই নেতার হুমকির ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
একসময়ে সুশান্ত ঘোষের দাপটে বাঘে-গরুতে একঘাটে জল খেত। তারপর রাজ্য-রাজনীতিতে পালা বদলের পর ধীরে ধীরে সুশান্ত ঘোষের দাপট কমতে থাকে। কঙ্কালকাণ্ড সহ একাধিক মামলায় অভিযুক্ত এই নেতার জেলও হয়। পরে মুক্তি পেলেও সুশান্ত ঘোষের সেই দাপট বা সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা যায়নি। তবে এবার ব্রিগেড সমাবেশ থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া বামফ্রন্ট। সুশান্ত ঘোষও বিধানসভা ভোটকে হাতিয়ার করে হারানো জমি পুনরুদ্ধার করতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
যদিও সুশান্ত ঘোষের হুমকিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল, বিজেপি। তাই এক তৃণমূল নেতার জবাব, ‘আর এসব করে লাভ নেই।’ আবার এক ধাপ এগিয়ে সুশান্ত ঘোষকে বিজেপির পাল্টা হুঁশিয়ারি, ‘এই রকম করলে গ্রামবাসীদের দিয়ে পেটানো হবে।’

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago