Categories: National

প্রথম দুই দফায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বিজেপি নেতৃত্ব

খবর লাইভ : প্রথম দুই দফায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বৈঠকে বসল দলের কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক শেষে রাতেই প্রকাশিত হতে পারে বিজেপির প্রার্থী তালিকা।
এবারে রাজ্যে প্রথম দুই দফায় ৬০টি আসনে ভোট আছে। এখনও কোনও দলই প্রার্থী তালিকা প্রকাশ করেনি। গত কয়েকদিন ধরে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দফায় দফায় বৈঠক করছেন রাজ্যের বিজেপি নেতারা। গতকাল বিশেষ বিমানে দিল্লিতে উড়ে গিয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহারা। এদিন প্রার্থী তালিকা চূড়ান্ত করতে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করছেন বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা। দ্বিতীয় দফায় নন্দীগ্রামে ভোট। নন্দীগ্রামে শুভেন্দু লড়বেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এদিনই হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago