খবর লাইভ : ফের বিস্ফোরণে কেঁপে উঠল ঝাড়খণ্ড। শহিদ হয়েছেন দুই নিরাপত্তাকর্মী। গুরুতর আহত আরও তিন জন। বৃহস্পতিবার সকালে পশ্চিম সিংভূম জেলার হোয়াহাতু গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তবে বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে এবং মাওবাদীরাই এটা ঘটিয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তদন্ত শুরু হয়েছে।
ঝাড়খণ্ড পুলিশের তরফে জানানো হয়েছে, সকাল পৌনে ন’টা নাগাদ নকশালদের রাখা আইইডি বিস্ফোরণে ঝাড়খণ্ড জাগুয়ার বাহিনীর দু’জনের মৃত্যু হয়েছে। আহত আরও তিন। যার মধ্যে একজন সিআরপিএফ জওয়ান এবং বাকিরা জাগুয়ার বাহিনীর। বিস্ফোরণের পরে ঝাড়খণ্ড জাগুয়ার বাহিনী ও সিআরপিএফ-এর তরফে এলাকায় যৌথ অভিযান শুরু হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মাওবাদী সমস্যায় জেরবার ঝাড়খণ্ড। নতুন সরকার আসার পর থেকেই উল্লেখযোগ্য ভাবে বেড়েছে মাওবাদী কার্যকলাপ। তার মধ্যেই ফের আইইডি বিস্ফোরণের ঘটনা প্রশাসনের উদ্বেগ বাড়াল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…