খবর লাইভ : আহমেদাবাদে চতুর্থ টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেল ইংল্যান্ড। ইতিমধ্যেই ১৩০ রানের মধ্যে পাঁচ উইকেট খুইয়ে বসেছে জো রুটরা। এদের মধ্যে বেন স্টোকসই একমাত্র ব্যাটসম্যান যিনি ৫০ রানের গণ্ডি পেরোতে পেরেছেন। এদিন ব্যাটিংয়ের শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। দলগত ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। ব্রিটিশ ওপেনার ডমিনিক সিবলিকে আউট করেন অক্ষর প্যাটেল। এর কিছুক্ষণের মধ্যেই জ্যাক ক্রাউলিকে আউট করেন সেই অক্ষরই। এরপর অধিনায়ক জো রুটকে ড্রেসিংরুমে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। দলগত ৩০ রানের মধ্যেই ৩টি উইকেট পড়ে যায়। প্রথমে টসে জিতে ইংল্যান্ড এদিন ব্যাটিং করার সিদ্ধান্ত নিলে ভারতের ড্রেসিংরুমে দুশ্চিন্তার ছাপ দেখা যায়। অধিনায়ক বিরাট কোহলির কথাতেও উঠে আসে তার রেশ। কোহলি জানিয়েছিলেন, তিনি টসে জিতলে ব্যাটিংই নিতেন। কারণ এই পিচে প্রথমে ব্যাটিং করলে সুবিধা আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওলি পোপ ও ড্যানিয়েল লরেন্স ক্রিজে আছেন। পোপ খেলছেন ২১ রানে ও লরেন্স খেলছেন ১৫ রানে। ইংল্যান্ড ৫ উইকেটে ১৪৪ রান তুলেছে। অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ ২টি করে উইকেট পেয়েছেন। ওয়াশিংটন সুন্দর পেয়েছেন একটি উইকেট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…