খবর লাইভ : সেনা-পুলিশের যৌথ অভিযানে ফের রক্তাক্ত হল মায়ানমারের বিভিন্ন শহর। বৃহস্পতিবার সকাল থেকে ফের পথে নেমে মিছিলে অংশ নিয়েছিলেন অসংখ্য মানুষ। সেই মিছিল ছত্রভঙ্গ করতে কয়েকটি শহরে ফের গুলি চালায় পুলিশ। কোথাও কোথাও রাবার বুলেট আর কাঁদানে গ্যাসও ছোড়া হয়। এই পুলিশি অভিযানে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জন বিক্ষোভকারীর। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে।
সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রথম থেকেই গর্জে উঠেছেন মায়ানমারের সাধারণ মানুষ। যা নিয়ে বেশ কিছুদিন ধরেই ফের উত্তাল হয়ে উঠেছিল মায়ানমার। নানা শহরে চলছে বিক্ষোভ-আন্দোলন। সে দেশের সরকারি কর্মীদের একটা বড় অংশও অসহযোগ আন্দোলন চালাচ্ছেন। আঙ সাং সু কি-সহ গৃহবন্দি সব নেতানেত্রীর মুক্তি সহ গণতান্ত্রিক সরকারকে ফিরিয়ে দেওয়ার দাবিতেও চলছে আন্দোলন।
আগামী শুক্রবার মায়ানমারের সমস্যা নিয়ে আলোচনা করতে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে বিশেষ বৈঠক ডেকেছে ব্রিটেন। অবিলম্বে সেনাকে যাবতীয় অস্ত্র বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারিরও দাবি উঠেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…