খবর লাইভ : দুর্নীতির দায়ে কারাদণ্ডের সাজা হল প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির। তাঁকে তিন বছর কারাদণ্ড দিয়েছে প্যারিসের এক আদালত।
আদালত সূত্রে খবর, ৬৬ বছরের নিকোলাস সারকোজির বিরুদ্ধে এক ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার অভিযোগ ছিল। ম্যাজিস্ট্রেট গিলবার্ট অ্যাজিবার্টকে মোনাকো শহরে বড় চাকরি দেওয়ার বিনিময়ে সারকোজি তাঁর রাজনৈতিক দলের বিরুদ্ধে ফৌজদারী প্রক্রিয়ার গোপন তথ্য হাতিয়েছিলেন। দীর্ঘদিন শুনানির পর সোমবার সারকোজির তিন বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করে প্যারিসের আদালতে বিচারপতি বলেন, ‘সারকোজি জানতেন তিনি যা করছেন তা ভুল। তাঁর এবং তাঁর আইনজীবীর কাজ বিচারব্যবস্থা নিয়ে সাধারণের সামনে খারাপ ভাবমূর্তি তুলে ধরেছে।’ জেলে যেতে হচ্ছে না সারকোজিকে। বাড়িতেই বন্দিদশা কাটাবেন তিনি। পায়ে শুধু একটি ‘ট্যাগ’ যন্ত্র বাঁধা থাকবে। তিনি কোথায় বন্দি আছেন তার হদিশ দেবে এই ‘ট্যাগ’ যন্ত্র। সারকোজির সঙ্গে তাঁর আইনজীবীর থিয়েরি হেরজঁ এবং এই মামলার আরেক অভিযুক্ত ম্যাজিস্ট্রেট গিলবার্টকেও তিন বছরের কারাদণ্ড দিয়েছে ওই আদালত।
উল্লেখ্য, ২০১১ সালে ফরাসির আরেক প্রাক্তন প্রেসিডেন্ট জাক সি রাকের দু’ বছরের কারাদণ্ড হয়েছিল। এবার প্রেসিডেন্ট হিসেবে কারাবাসের সাজাপ্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি হলেন নিকোলাস সারকোজি। যদিও আদালতের রায়কে তাঁর চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…