Categories: National

হাথরাসের নির্যাতিতার বাবাকে গুলি করে হত্যা

খবর লাইভ : ফের সংবাদ শিরোনামে উত্তরপ্রদেশের হাথরাস! এবার হাথরাসের নির্যাতিতার বাবাকে গুলি করে হত্যা করা হল। অভিযোগের তীর সেই যৌন হেনস্থায় অভিযুক্ত ব্যক্তি গৌরব শর্মার দিকে। যৌন হেনস্থার অভিযোগে জেল খেটে ছাড়া পাওয়ার পরই সে নির্যাতিতা পরিবারের উপর প্রতিশোধ নিল বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যৌন হেনস্থার ঘটনার পর থেকে গৌরব শর্মার পরিবার ও নির্যাতিতার পরিবারের মধ্যে বিবাদ লেগে থাকত। সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ গৌরব শর্মার স্ত্রী ও এক আত্মীয় গ্রামের মন্দিরে গিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিল নির্যাতিতার পরিবারও। মন্দিরেই দুই পরিবারের মধ্যে বচসা বাধে। এরপরই বিবাদে জড়ায় নির্যাতিতার বাবা ও গৌরব। সেই সমৃদ্ধি গৌরব প্রকাশ্যে নির্যাতিতার বাবাকে গুলি করে। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। এই ঘটনার পর বিচারের দাবিতে থানায় বসে কাঁদতে দেখা গিয়েছে নির্যাতিতাকে। তাঁর অভিযোগ, ‘দু বছর আগে গৌরব শর্মা আমার যৌন হেনস্থা করেছে। তারপর বাবাকে গুলি করে মেরেছে। আমি এর বিচার চাই।’ গৌরব শর্মাকে এখনও ধরতে না পারলেও তার পরিবারের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, ২০১৮ সালে হাথরাসে এক তরুণীকে যৌন হেনস্থার ঘটনায় তাঁর বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল গৌরব শর্মা নামে এক ব্যক্তিকে। তারপর জেল খেটে সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছে যে। তারপরই নির্যাতিতার বাবাকে গুলি করে খুন করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago