খবর লাইভ : নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর ৭২ ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু এখনও ঘোষণা হল না তৃণমূলের প্রার্থী তালিকা। সোমবার দলের নির্বাচনী কোর কমিটির বৈঠক ছিল। বৈঠক শেষে তৃণমূল মুখপাত্র সৌগত রায় জানিয়ে দেন, এদিন দলের প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে না।
বিগত কয়েক বছরে যা দেখা গিয়েছে, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করার সঙ্গে সঙ্গেই প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলে তৃণমূল। কিন্তু এই বছরেই তার ব্যতিক্রম হয়েছে। তৃণমূল সূত্রে খবর, ২৯৪টি আসনের প্রার্থী তালিকা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সেই তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রথম দফায় ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ মার্চ। হাতে আর ৮ দিন সময় আছে। এই ক’দিনের মধ্যে অন্তত প্রথম দফার প্রার্থী তালিকা সব রাজনৈতিক দলকেই পেশ করতে হবে। তবে প্রচলিত রীতির বাইরে এসে যেভাবে তৃণমূল প্রার্থী তালিকা পেশে কিছুটা দেরি করছে, তা তৃণমূলের অভ্যন্তরীণ স্ট্যাটেজি বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল সাংসদ সৌগত রায় অবশ্য জানিয়েছেন, এবার আমরা যেমন অনুভব করেছি, সেই অনুযায়ী প্রার্থী ঘোষণা হবে। মমতাই প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন, শীঘ্রই প্রার্থী তালিকা আসবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…