খবর লাইভ : ভোট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যে আসছেন পুলিশের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে। আগামিকালই রাজ্যে আসছেন তিনি। এর আগে লোকসভা ভোটেও বিবেক দুবে পুলিশ পর্যবেক্ষক ছিলেন। তাঁকেই ফের পুলিশ পর্যবেক্ষক করে আনা হচ্ছে। ১৯৮১ সালে অন্ধ্রপ্রদেশ ক্যাডারের আইপিএস বিবেক দুবে। ২০১৫ সালে তিনি অবসর নেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে বিবেক দুবে ছাড়া আরও একজন পুলিশ পর্যবেক্ষক মৃণাল দাসকে রাখা হয়েছে। ভোট ঘোষণার দিন এই বিবেক দুবেকে নিয়েই অসন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘আমরা জানি উনি কী করে থাকেন। একটি রাজ্যের নির্বাচনে কেন্দ্রীয় সরকার নিজের ক্ষমতা অপব্যবহার করতে পারে না। যদি সেটা করতে দেওয়া হয়, তাহলে বড়সড় ভুল হবে।’
এদিকে এদিনই কলকাতায় এসে পৌঁছেছে ৩ কোম্পানি এসএসবি জওয়ান। কাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে রাজ্যে এক দফায় কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। তাঁদের বিভিন্ন জেলায় স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…