খবর লাইভ : সাংবাদিক জামাল খাসোগির মৃত্যুর পিছনে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের হাত ছিল। এমনই বিস্ফোরক রিপোর্ট পেশ করেছে মার্কিন গোয়েন্দারা। যা নিয়ে ইতিমধ্যে সারা বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে।
জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের দফতর থেকে শুক্রবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, সাংবাদিক জামাল খাসোগির মারা যাওয়ার পিছনে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের প্রত্যক্ষ মদত ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং অন্য গোয়েন্দা সংস্থার আধিকারিকদের থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে রিপোর্টটি তৈরি করা হয়েছে।
সাংবাদিক হত্যার মত নৃশংস কাজ দেখলে মার্কিন প্রশাসন যে চুপ থাকবে না, সেকথা আগেই জানিয়েছিলেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন। মার্কিন গোয়েন্দাদের এই রিপোর্ট যে সৌদির যুবরাজ সলমনের উপর কয়েকগুণ চাপ বাড়িয়ে তুলল তা বলা বাহুল্য। এবার সৌদি আরবের সঙ্গে আমেরিকার সম্পর্ক কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।
উল্লেখ্য, সৌদি যুবরাজ সলমনের কট্টর সমালোচক ছিলেন সাংবাদিক জামাল খাসোগি। আমেরিকায় থেকে ওয়াশিংটন পোস্ট–এ লেখালেখি করতেন তিনি। ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলের সৌদি দূতাবাসে প্রবেশের পর খুন হন তিনি। তাঁর মৃতদেহ গুম করা হয়েছিল। শুরুতে খাসোগির খুন হওয়ার বিষয়টি অস্বীকার করে সৌদি আরব। পরে সৌদি আরবের সরকার স্বীকার করে, কিছু উচ্ছৃঙ্খল নাগরিক ওই হত্যার সঙ্গে যুক্ত ছিল। সৌদির ৫ নাগরিককে মৃত্যুদণ্ড দেয় সে দেশের আদালত। যদিও পরে সাজা কমিয়ে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…