Categories: State

আগামিকাল থেকে প্রতি রবিবার শুরু হচ্ছে ‘বিবেক যাত্রা’

খবর লাইভ : ভ্রমণবিলাসীদের জন্য সুখবর! এবার স্বামীজির বাড়ি থেকে শুরু করে বেলুড় মঠ ঘুরে দেখতে পারবেন পর্যটক প্রেমীরা। ট্রাম ও ভেসেলের মাধ্যমে ঘুরে দেখতে পারবেন তাঁরা। রাজ্য পরিবহণ দফতরের তরফে এই যাত্রাকে ‘বিবেক যাত্রা’ বলা হচ্ছে। আগামিকাল অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতি রবিবার হবে এই বিবেক যাত্রা।
পরিবহণ দফতর সূত্রে খবর, প্রতি রবিবার সকাল ১১টায় এসপ্লানেড ডিপো থেকে ছাড়বে ট্রাম। সাড়ে ১১টায় স্বামীজির বাড়ি পৌঁছবে ট্রামটি। সেখানে দেখানো হবে স্বামীজির জীবনী। কিছুক্ষণ ঘুরিয়ে দেখানো হবে মিউজিয়াম। তারপর সেখান ট্রাম যাবে আর্মেনিয়াম ঘাটে। তারপর ভেসেলের মাধ্যমে নিয়ে যাওয়া হবে বেলুড় মঠে। বেলুড় মঠ ঘুরে দেখে বিকেল সাড়ে ৫টায় রওনা দেবেন পর্যটকরা। মিলেনিয়াম পার্কে ফিরে আসবেন সন্ধে সাতটায়। এই ট্যুর প্যাকেজে জন প্রতি খরচ পড়বে ২০০ টাকা। পর্যটকদের জন্য গঙ্গাবক্ষে বই পড়ারও সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। পাশাপাশি চন্দননগর ও শ্রীরামপুরের মত ঐতিহাসিক শহরেও ভ্রমণের প্যাকেজ চালু করছে রাজ্য।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago