Categories: State

‘মেয়েরা পরের সম্পত্তি’, মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে গিয়ে বিতর্কে জড়ালেন বাবুল সুপ্রিয়

খবর লাইভ : আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে টেক্কা দিতে নতুন নতুন ‘হিট’ স্লোগান বের করে প্রচার শুরু করেছে তৃণমূল। যার মধ্যে একটি হল, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। এবার এই স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতে গিয়ে ট্যুইট করে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। শুধু বিতর্ক নয়, নেটিজেনদের থেকে নারী বিদ্বেষী তকমাও পেলেন। এমনকি দলীয় নেত্রীরও রোষে পড়েছেন। যার জেরে শেষপর্যন্ত ট্যুইট মুছে ফেলতে বাধ্য হলেন মন্ত্রী।
কী লিখেছিলেন বাবুল সুপ্রিয়?
জানা গিয়েছে, শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বাবুল সুপ্রিয় ট্যুইটারে লেখেন, ‘বেটি পরায়া ধন হোতি হ্যায়, ইস বার বিদা কর দেঙ্গে।’ লেখাটির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও পোস্ট করেন বাবুল।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই ট্যুইট নিয়ে প্রকাশ্যে আসতেই জোর বিতর্ক শুরু হয়। নেটিজেনরা পাল্টা জবাব দিয়ে লেখেন, ‘এই তো, আপনার নারী বিদ্বেষী স্বরূপ প্রকাশ করে ফেললেন। এই জন্যই বিজেপিতে যোগ দিতে পেরেছেন।’ কেউ আবার বলছেন, ‘এই নারীবিদ্বেষী মনোভাব উত্তর ভারতের। বাংলার সংস্কৃতি নয়। আপনারা কেন এই বাংলায় বহিরাগত সেটা বার বার প্রমাণ করছেন।’ এমনকী খোদ দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও বাবুলের এই ট্যুইটের সঙ্গে সহমত হননি। তৃণমূল নেত্রীকে খোঁচা দিতে গিয়ে তৃণমূলের থেকে পাল্টা জবাব আসার আগেই যেভাবে ঘরে-বাইরে চাপে পড়েছেন তাতে বিতর্ক এড়াতে ট্যুইট মুছে দেন বাবুল। তবে ট্যুইট মুছলেও বাবুলের এহেন মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। কেননা সমগ্র বিজেপি দলের উপরই ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। ভোটের মুখে এটা যে দলের জন্য ইতিবাচক নয় তা বলা বাহুল্য।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago