খবর লাইভ : কয়লা পাচারকাণ্ডে কলকাতা সহ ১৪টি জায়গায় একযোগে তল্লাশি চালাল সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার বাঁশদ্রোনীতে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, ওই ব্যবসায়ীর নাম রণধীর বার্নওয়াল। এই ব্যবসায়ীর ডালহৌসিতে চার্টার্ড ফার্মের অফিসেও তল্লাশি চালানো হচ্ছে। সিবিআই আরও সূত্রে খবর, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কয়লাকাণ্ডে কালো টাকা সাদা করার অভিযোগ রয়েছে। সিবিআইয়ের দাবি, প্রভাবশালী ও পুলিশ আধিকারিকদের টাকা জমা থাকত ওই ব্যবসায়ীর কাছে। নথি খতিয়ে দেখে মিলেছে এই তথ্য। মূলত অনুপ মাঝি ওরফে লালা ও জয়দেব মণ্ডলের যোগসাজশে চলত এই কারবার। সিবিআইয়ের পাশাপাশি ইডিও বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে শুরু করেছে। কাঁকুড়গাছি, মানিকতলা, আসানসোল, দুর্গাপুর সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে ইতিমধ্যেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরাকে এক প্রস্ত জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। অভিষেকের স্ত্রীর কাছ থেকে গত ৫ বছরের আয়কর, প্যান কার্ড সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি এই নথি জমা দিতে বলা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…