Categories: National

আজ বিকেলে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক, হতে পারে ভোট ঘোষণা

খবর লাইভ : আজ বাংলা সহ ৫ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এদিন বিকেল সাড়ে ৪টেয় বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করবে কমিশন। সেখানেই ৫ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে আদর্শ আচরণবিধি। সূত্রের খবর, ৭ থেকে ৯ দফায় বাংলায় হতে পারে ভোট। বিকেল ৪টে ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ২০২১-এর বিধানসভা নির্বাচন রয়েছে পাঁচটি রাজ্যে। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসন, তামিলনাড়ুর ২৩৪টি, কেরালার ১৪০টি, অসমের ১২৬টি ও পুদুচেরির ৩০টি আসনে নির্বাচন হবে। যদিও পুদুচেরিতে এখন রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে ।নির্বাচনের দিন ঘোষণা করতে গতকাল বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশন । কমিশন সূত্রে খবর, যে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে, সেগুলির মধ্যে পশ্চিমবঙ্গে স্পর্শকাতর বুথের সংখ্যা সর্বোচ্চ । রাজ্যের ৬ হাজার ৮০০টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে । ইতিমধ্যে এই পাঁচ রাজ্যে কমিশনের কর্তাব্যক্তিরা ঘুরে গিয়েছেন ৷ নির্বাচনের পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠকও সেরেছেন তাঁরা।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago