খবর লাইভ : মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পঞ্জাব, কেরল ও ছত্তিশগড়ে নতুন করে করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ওই সব রাজ্যে দ্রুত টিকাকরণের নির্দেশ দিল কেন্দ্র। ওই সব রাজ্যকে টিকাকরণের কাজ দ্রুত শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ৪২ শতাংশ প্রথম সারির করোনা যোদ্ধা ভ্যাকসিন পেয়েছেন। এখনও পর্যন্ত ১ কোটি ২০ লক্ষ জনকে টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে ৬৪ লক্ষ ৭ হাজার স্বাস্থ্যকর্মী ও ৪১ লক্ষ ১ হাজার প্রথম সারির করোনা যোদ্ধা আছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব প্রথম সারির কর্মীদের টিকাকরণের কাজ শেষ করতে হবে।
এদিকে দিল্লির ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সিদ্ধান্ত নিয়েছে, ওই ৫ রাজ্য থেকে যারা বাসে ও ট্রেনে অন্য রাজ্যে আসবে, তাদের আরটি-পিসিআর রিপোর্ট নিয়ে আসতে হবে। যারা বিমানে আসবে, তাদেরও চেক করা হবে। বাধ্যতামূলকভাবে দেখাতে হবে করোনা নেগেটিভ রিপোর্ট। ২৬ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৫ মার্চ দুপুর ১২টা পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…