খবর লাইভ : কোকেন কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংকে ১ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। বুধবার রাকেশকে আদালতে নিয়ে আসার সময় ধাক্কাধাক্কি হয়। আদালত চত্বরে পড়ে যান রাকেশ। মাটিতে বসে চিৎকার জুড়ে দেন। পরে তাঁকে তুলে কোনওক্রমে আদালতে নিয়ে যাওয়া হয়। রাকেশকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও তাঁর দুই ছেলেকে ব্যক্তিগত ৫ হাজার টাকা বন্ডে জামিন দেওয়া হয়।
উল্লেখ্য, এদিন ভোরে লালবাজারে গ্রেফতার করে নিয়ে আসা হয় বিজেপি নেতা রাকেশ সিং ও তাঁর ঘনিষ্ঠ জিতেন্দ্র সিংকে। রাকেশকে গতকাল রাতে পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করা হয়। এর আগে কোকেন কাণ্ডে ধৃত পামেলা গোস্বামী প্রকাশ্যে রাকেশ সিংকে গ্রেফতারের দাবি জানান। পুলিশ সূত্রে খবর, পামেলা জানিয়েছেন, রাকেশই কোকেন সরবরাহ করতেন। এছাড়াও পামেলা বেশ কয়েকজন বিজেপি নেতার নাম বলেছেূ বলেও জানা যাচ্ছে। এখন দেখার, রাকেশকে জেরা করে নতুন কোনও তথ্য পাওয়া যায় কিনা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…