Categories: Sports

অক্ষয়-অশ্বিনের ঘূর্ণিতে গুটিয়ে গেল ইংল্যান্ড

খবর লাইভ : অক্ষয়-অশ্বিনের বোলিংয়ের দাপটে তাসের ঘরের মত ভেঙে পড়ল ইংল্যান্ডের ইনিংস। মোতেরা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১১২ রানেই গুটিয়ে গেল জো রুটের ইংল্যান্ড। অক্ষয় প্যাটেল একাই নিলেন ৬ উইকেট। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে গেল ৩ উইকেট। ইশান্তের ভাগ্যে জুটল একটি উইকেট। তবে এবারে অবশ্য যশপ্রীত বুমরাহ কোনও উইকেট পাননি।
এদিন শুরু থেকেই ইংল্যান্ডের একের পর এক উইকেটের পতন হতে থাকে। জ্যাক ক্রাউলি ছাড়া কেউই ৫০ রানের গণ্ডি টপকাতে পারেনি। ক্রাউলি আউট হন ৫৩ রানে। ডমিনিক সিবলি ও জন বেয়ারস্টো কোনও রান না করেই আউট হয়ে যান। অধিনায়ক জো রুট করেন মাত্র ১৭ রান। বেন ফোকস ও জোফ্রা আর্চার করেন যথাক্রমে ১২ ও ১১ রান। বাকি ব্যাটসমম্যানরা কেউই ১০-এর গণ্ডি পেরোতে পারেননি। শেষপর্যন্ত ডিনারের আগেই ভারতের প্রথম ইনিংস শুরু হয়ে যায়। শেষ খবর পর্যন্ত কোনও উইকেট না হারিয়ে ৫ রান তুলেছে ভারত।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago