Categories: State

বাড়িতে ঢুকেও রাকেশের দেখা পেল না পুলিশ

খবর লাইভ : দু ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর শেষ পর্যন্ত বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়িতে তল্লাশি চালাতে ঢুকতে পারে পুলিশ। তবে বাড়িতে ঢুকতে পারলেও রাকেশ সিংয়ের দেখা মিলল না। রাকেশ সিং এখন কোথায় আছেন, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। তাঁর মোবাইল ফোন সুইচড অফ রয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেল ৪টের সময় লালবাজারে হাজিরা দেওয়ার কথা ছিল রাকেশ সিংয়ের। কিন্তু তিনি পুলিশকে জানিয়ে দেন, তিনি দিল্লিতে যাচ্ছেন কাজে। তাঁর পক্ষে এখনই হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। সূত্রের খবর, রাকেশ সিংয়ের দিল্লি যাওয়ার কথা থাকলেও তিনি বিমানের টিকিট বাতিল করে দেন। প্রশ্ন উঠছে, বিমানের টিকিট বাতিল হয়ে থাকলে বিজেপি নেতা তাহলে এখন কোথায়?
এদিকে এদিন প্রথমে পুলিশ রাকেশের বাড়িতে ঢুকতে গেলে বিজেপি নেতার ছেলে বাধা দেন। দুপক্ষের মধ্যে বচসাও হয়। শেষ পর্যন্ত পুলিশকে বাড়ির ভিতরে ঢুকতে দিলেও শর্ত আরোপ করা হয়, পুলিশের তল্লাশির সময় পরিবারের তরফেও ভিডিওগ্রাফি করা হবে। এতে অবশ্য পুলিশ কোনও আপত্তি করেনি।
উল্লেখ্য, সম্প্রতি কোকেন কাণ্ডে ধৃত বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামী রাকেশের নামে অভিযোগের আঙুল তোলেন ও গ্রেফতারির দাবি তোলেন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago