খবর লাইভ : খুব সম্ভবত মার্চের প্রথম সপ্তাহে ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ। সোমবার অসমে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনে এসে এমনই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘গতবার ৪ মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এবারেও এই একই সময়ে ভোট ঘোষণা হতে পারে। ৭ মার্চ ভোটের সূচি ঘোষণা হতে পারে, এমনটা ধরে চলা যেতে পারে।
এদিনের সফর নিয়ে প্রধানমন্ত্রী এক মাসের মধ্যে তৃতীয়বার অসম সফরে এলেন। তিনি বলেন, ‘ব্রহ্মপুত্রের উত্তরকূলের সঙ্গে বৈমাতৃসুলভ ব্যবহার করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কিছুর ওপর নজর দেওয়া হয়নি।’ এদিন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের একটি ইউনিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, যেটা দেশীয় প্রযুক্তিতে এলপিজি তৈরি করবে। এছাড়াও এদিন অসমে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন। ডবল ইঞ্জিন সরকার কীভাবে উন্নতি করেছে, তারও ফিরিস্তি দেন প্রধানমন্ত্রী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…