খবর লাইভ : আশঙ্কাই সত্যি হল। আরও এক রাজ্যচ্যুত হল কংগ্রেস। সোমবার আস্থা ভোটে হেরে গেলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। ফলে নির্বাচনের মুখে পুদুচেরিতে কংগ্রেস সরকারের পতন ঘটল।
জানা গিয়েছে, রবিবার কংগ্রেসের আরও দুই বিধায়ক ইস্তফা দেন। ফলে সংখ্যালঘু হয়ে পড়ে কংগ্রেস সরকার। এদিন পুদুচেরি বিধানসভায় আস্থা ভোটের শুরুতেই শাসকদলের বিধায়করা ওয়াক আউট করেন। তারপর কংগ্রেস সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়েছে বলে ঘোষণা করেন স্পিকার। আস্থা ভোটে হারের পরই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন ভি নারায়ণস্বামী। ইস্তফা দেওয়ার পর বিধায়কদের প্রতি ক্ষুব্ধ নারায়ণস্বামী বলেন, ‘বিধায়কদের দলের প্রতি অনুগত থাকা উচিত। যাঁরা ইস্তফা দিয়েছেন, তাঁরা সুবিধাবাদী।’
উল্লেখ্য, রবিবার পদত্যাগ করেন চারবারের কংগ্রেস বিধায়ক লক্ষ্মীনারারণ। তাঁর পদত্যাগের পর বর্তমানে পুদুচেরিতে ২৬টি আসনের মধ্যে কংগ্রেসের হাতে ছিল মাত্র ১২টি। এরপর আরও এক বিধায়ক এ জন কুমার পদত্যাগ করলে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা হারায় বলে দাবি ওঠে। কেননা তাঁর পদত্যাগের পর ডিএমকে এবং এআইএআইএডিএমকে-বিজেপি দুই জোটেরই বিধায়ক সংখ্যা রয়েছে ১৪।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…