Categories: State

জাকির হোসেন ভাল আছেন, হাসপাতালে মন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন মুখ্যমন্ত্রী

খবর লাইভ : বোমা বিস্ফোরণে জখম রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন ভাল আছেন। সোমবার এসএসকেএম হাসপাতালে গিয়ে মন্ত্রীকে দেখার পর এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সংক্রমণ ঠেকাতে এখনই মন্ত্রীর সঙ্গে সকলের দেখা করা ঠিক হবে না বলেও দলীয় কর্মীদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালে চিকিত্সাধীন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন। অস্ত্রোপচারের পর আজই তাঁকে উডবার্ন ওয়ার্ডে দেওয়া হয়েছে। তাঁকে দেখতে এদিন বিকেলে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাকির হোসেনের সঙ্গে দেখা করার পাশাপাশি তাঁর চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘জাকির এখন অনেকটা ভাল রয়েছে। আশা করছি দ্রুত ও সেরে উঠবে।’ তবে সংক্রমণ ও কোভিড ঠেকাতে সকলকে সতর্কও করেছেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকির হোসেনের স্বাস্থ্য সম্পর্কে বার্তা দিলেও তাঁর সরকার সম্পর্কে করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেননি। এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করবেন না বলে সাফ জানিয়ে দেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি রাতে কলকাতা আসার জন্য ট্রেন ধরতে নিমতিতা স্টেশনে গিয়েছিলেন রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন। সেখানে তাঁকে লক্ষ্য করে বোমাবাজি করা হয়। বিস্ফোরণের তীব্রতায় জখম হন শ্রমমন্ত্রী জাকির হোসেন-সহ কমপক্ষে ২৩ জন। মন্ত্রীর হাতের একটি আঙুল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। একটি পায়ের একাধিক জায়গায় স্প্লিন্টারের আঘাতের চিহ্ন মেলে। ওই রাতেই মন্ত্রীকে নিয়ে আসা হয় এসএসকেএমে। শুরু হয় চিকিৎসা। পরের দিন তাঁর অস্ত্রোপচার করা হয়। সেদিন মন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago