খবর লাইভ : কয়লা পাচারকাণ্ডে সোমবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে এবার জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই আধিকারিকরা। টানা তিন ঘণ্টা ধরে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।
কয়লা পাচারকাণ্ডের তদন্তে নেমে সিবিআই আধিকারিকদের কাছে লন্ডনের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট হাতে এসেছে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অভিষেকের শ্যালিকার নামে বলে সিবিআই সূত্রে খবর। সেই বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
এদিন বেলা ১২টা নাগাদ মেনকা গম্ভীরের পঞ্চসায়রের বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। এদিন আবাসনে সিবিআই আধিকারিকরা ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন। রক্ষীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তার পর গেট খুলে দিলে ভিতরে প্রবেশ করেন তদন্তকারীরা। পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করেন তদন্তকারীরা। তারপর টানা ৩ ঘণ্টা ধরে মেনকাকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।
সিবিআই সূত্রে খবর, আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের কথা রয়েছে অভিষেকের স্ত্রী রুজিরাকে। রুজিরা এদিন সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে সিবিআইয়ের মুখোমুখি হতে প্রস্তুত তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…