খবর লাইভ : রাজ্যে ভোটের বাদ্যি অনেক আগেই বেজে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীও ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছে। এখন কেবল দিনক্ষণ ঘোষণা বাকি।
শনিবার সাতসকালেই রাজ্যে এসে পৌঁছেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যার মধ্যে কলকাতা স্টেশনে পৌঁছেছে চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দুর্গাপুরেও পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বীরভূম, বাঁকুড়া, বর্ধমানে এক কোম্পানি করে বাহিনী থাকবে বলে জানা যাচ্ছে। কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে টহল দেবে এই কেন্দ্রীয় বাহিনী। এছাড়া ভোটের আগে যেসব এলাকা উত্তেজনাপ্রবণ, সেখানে অশান্তি এড়াতে টহল দিতে পারে বাহিনী। সাধারণ মানুষের মনোবল বাড়ানোর কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। আপাতত ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলেও ধাপে ধাপে মোট ১২৫ কোম্পানি বাহিনী রাজ্যে আসবে। এক পুলিশ কর্তা বলেছেন, ‘অ্যাডভান্স ফোর্স হিসাবেই তাঁরা আসছেন।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…