খবর লাইভ : আগামী মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া-কবি সুভাষ মেট্রো পরিষেবা। সোমবার দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রো রেল সূত্রে খবর, সোম থেকে শুক্রবার দক্ষিণেশ্বর-নোয়াপাড়া-কবি সুভাষ রুটে মোট ২৪৪টি ট্রেন চলবে। অফিস টাইমে প্রতি ৬ মিনিট অন্তর ট্রেন চলবে। শনিবার কিছুটা কম মেট্রো চলবে, ২২৮টি।
জানা গিয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি হুগলির ডানলপ মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সভায় আলাদা একটি মঞ্চ থাকবে, সেখানে রিমোটের মাধ্যমে নতুন এই মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর আগে ২৩ ডিসেম্বর থেকেই নতুন এই প্রকল্পের ট্রায়াল রান শুরু হয়। চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার জন্য গত ৫ ও ৬ ফেব্রুয়ারি আসেন রেলের সেফটি কমিশনার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…