Categories: District

বিজেপির চা-চক্রে দুষ্কৃতী হামলা, আশঙ্কাজনক এক বিজেপি কর্মী

খবর লাইভ : রাজ্যে ভোট যত এগিয়ে আসছে, ততই অশান্তি বাড়ছে। এবার সাতসকালে বিজেপির চা-চক্রে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত হয়েছেন কয়েকজন বিজেপি কর্মী। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে উত্তর দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, পুলিশের সামনে গোটা ঘটনাটি ঘটলেও তারা কোনও পদক্ষেপ করেনি।
জানা গিয়েছে, এদিন সকালে উত্তর দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছোট ফিঙে এলাকায় বিজেপি চা চক্রের আয়োজন করেছিল। সেখানেই একদল দুষ্কৃতী বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। মারধরের চোটে গুরুতর আহত হন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলেই রক্তবমি করতে শুরু করেন তাঁরা। বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন প্রত্যেকেই। এঁদের মধ্যে ফিরোজ আলি নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই হামলার ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা সুরজ আলির দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব। তাঁদের আরও অভিযোগ, পুলিশের সামনেই মারধর করা হয় বিজেপি কর্মীদের। গোটা ঘটনায় নিমতা থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। পাশাপাশি অবিলম্বে অপরাধীদের গ্রেফতারের দাবিতে নিমতা এমবি রোডও অবরোধ করে বিজেপি কর্মী-সমর্থকরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago