Categories: State

নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত রাজ্যের প্রতিনিধি

খবর লাইভ : এক বছর পর শনিবার নীতি আয়োগের বৈঠক হল। রাজ্যের তরফে কেউই বৈঠকে উপস্থিত থাকলেন না।
জানা গিয়েছে, নীতি আয়োগ তৈরি হওয়ার পর প্রতি বছর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। কোভিডের কারণে গত বছর এই বৈঠক হয়নি। এক বছর পর আজ ভার্চুয়ালি সেই বৈঠক হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই বৈঠকে যোগ দেবেন না, তা আগেই জানা গিয়েছিল। তাঁর বদলে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু আজ নবান্নের তরফে কেউ-ই উপস্থিত থাকলেন না। তবে কেবল পশ্চিমবঙ্গ নয়, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও এদিনের বৈঠকে যোগ দেননি।
প্রসঙ্গত, প্রথম থেকেই যোজনা কমিশন ভেঙে নীতি আয়োগ তৈরির বিরোধিতা করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই জানা গিয়েছিল যে তিনি এদিনের বৈঠকে থাকবেন না।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago