খবর লাইভ : মাদক রাখার অভিযোগে এবার পুলিশের জালে ধরা পড়লেন বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক পামেলা গোস্বামী ও তাঁর সঙ্গী। নিউ আলিপুর থেকে তাঁদের গ্রেফতার করা হয়। পুলিসের কাছে আগাম খবর ছিল। তার ওপর ভিত্তি করেই বিজেপি যুব মোর্চার নেত্রী সহ বিজেপি নেতা প্রবীর দে’কে পুলিশ গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, পামেলার গাড়ি থেকে উদ্ধার ১০০ গ্রাম কোকেন। যার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। হুগলি জেলা বিজেপি যুব মোর্চার পর্যবেক্ষক পামেলা গোস্বামী। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিলই। পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর করছিল। এদিন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময়ে পামেলার গাড়ি ধাওয়া করে ধরা হয় বিজেপি যুব নেত্রীকে। পুলিশ সূত্রে খবর, প্রায় ৮ টি গাড়ি করে তাঁকে চারপাশ থেকে ঘিরে ধরা হয়। এরপর আর বিজেপি নেত্রীর পালানোর পথ ছিল না। পামেলাকে যিনি মাদক সরবরাহ করতেন, সেই প্রবীর দে-ও বিজেপি নেতা বলে পরিচিত। তল্লাশির সময়ে নেত্রী পামেলার হাতব্যাগ থেকে, গাড়ি থেকে উদ্ধার হয় কোকেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই মাদক পাচারের সঙ্গে যুক্ত রয়েছে পামেলা। কোথায় কোথায় মাদক পাচার করা হত তা জানার জন্য বিজেপির ওই যুব নেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল তাদের আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…