খবর লাইভ : কাশ্মীরের বুদগামে সেনাবাহিনীর গুলিতে ৩ লস্কর জঙ্গি খতম হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই শ্রীনগরে বারজুলায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন দুই পুলিশ কর্মী। শুক্রবার দুপুরে প্রকাশ্যে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ভূস্বর্গে। গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তারক্ষীরা। ইতিমধ্যে সেই ঘটনার ভিডিও সিসিটিভি মারফত্ প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওর প্রেক্ষিতে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে এলাকায়। যদিও এখনও কেউ ধরা পড়েনি।
সূত্রের খবর, এদিন বাঘাটের এয়ারপোর্ট রোডের উপর পুলিশ দলের উপর আচমকা হামলা চালায় সন্ত্রাসবাদীরা। ছুঁড়তে থাকে এলোপাতাড়ি গুলি। হামলায় গুরুতর জখম হয়েছিলেন পুলিশকর্মী মহম্মদ ইউসুফ এবং সুহেল আহমেদ। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
কাশ্মীর পুলিশের তরফে ট্যুইট করে ওই দুই পুলিশকর্মীর মৃত্যুর খবর জানানো হয়। পুলিশের তরফে তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে। অন্যদিকে, কাশ্মীর জোনের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই হামলার তীব্র নিন্দা করা হয়। এই জঙ্গি হামলার তীব্র প্রতিবাদ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…