খবর লাইভ : তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জের। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সমন পাঠাল বিশেষ আদালত। আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন অমিত শাহ কিংবা তাঁর কোনও প্রতিনিধিকে হাজিরা দিতে বলা হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০১৮ র ১৮ অগাস্ট। কলকাতা মেয়ো রোডের একটি অনুষ্ঠানে অমিত শাহ অভিযোগ করেন, কেন্দ্রের পাঠানো টাকা অভিষেক বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে আত্মসাৎ করছেন। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় সারদা, নারদা, রোজভ্যালি সহ বিভিন্ন দুনীর্তির সঙ্গে জড়িত। শাহের এই অভিযোগের প্রতিবাদ করেন অভিষেক। তিনি জানান, এই অভিযোগ ভিত্তিহীন। এরপরই শাহর বিরুদ্ধে মানহানির মামলা করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রেক্ষিতে সাংসদ, বিধায়কদের জন্য যে বিশেষ আদালত, সেখান থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সমন পাঠানো হয়। অভিষেক দাবি করেন, তিনি ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ। তাঁর বিরুদ্ধে এভাবে প্রমাণ ছাড়া অভিযোগ তিনি মেনে নেবেন না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…