Categories: State

কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত লালা ও তার সঙ্গীর সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন আদালতে, কলকাতা সহ ১০ জায়গায় তল্লাশি অভিযান সিবিআইয়ের

খবর লাইভ : কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা ও তার সঙ্গী রত্নেশ ভার্মা সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন জানিয়েছে সিবিআই। পাশাপাশি কয়লা ও গরু পাচারের মামলায় যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রকেও আদালত যেন ফেরার ঘোষণা করে, তার আবেদন আসানসোল আদালতে জানিয়েছে সিবিআই। যদিও আদালত এখনও কোনও রায় দেয়নি। তবে শুক্রবার ফের কলকাতা সহ রাজ্যের ১০ জায়গায় তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অনুপ মাঝি ওরফে লালার শ্বশুরবাড়িতে হানা দেন সিবিআই গোয়েন্দারা। সেখান থেকে একাধিক সূত্র মেলে। সেই তথ্যের ভিত্তিতে এদিন বাম জমানার কয়লা সিন্ডিকেটের সঙ্গে জড়িত আসানসোলের অন্যতম ব্যবসায়ী জয়দেব মণ্ডলের বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। পুরুলিয়ার বলিতোড়ায় লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী গুরুপদ মাজির বাড়ি ও অফিসেও হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এছাড়া কলকাতা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া সহ রাজ্যের মোট ১০ জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়।
অন্যদিকে, লালা ও তার সঙ্গী রত্নেশ বার্মার সম্পত্তি বাজেয়াপ্ত করার সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে দু’জনের সম্পত্তির যাবতীয় তথ্য চেয়েছে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত। তবে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রকে ফেরার ঘোষণা করার সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে এখনও কিছু জানায়নি আদালত।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago